1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বাস-মিনিবাস মালিক সমিতি পুতুল নাচের মতো নাচছে…….জাহিদ হোসেন

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪২৬ জন পঠিত
বাস-মিনিবাস মালিক সমিতি পুতুল নাচের মতো নাচছে.......জাহিদ হোসেন
বাস-মিনিবাস মালিক সমিতি পুতুল নাচের মতো নাচছে.......জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করা, জনসমাগম সংকুচিত করা এবং গণদুর্ভোগ সৃষ্টি করার জন্য বাস মিনিবাস মালিক সমিতির নাম তারা ব্যবহার করেছে। আর বাস মিনিবাস মালিক সমিতিও সরকারের ইশারায় পুতুল নাচের মতো নাচছে।

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশ স্থল পরিদর্শনকালে সাংবাদিকদের নিকট এ কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলনে বরিশালের ন্যায় ফরিদপুরের জনগণ সম্পৃক্ত হবে এবং ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে আন্দোলনের প্রথম অধ্যায়ের সমাপ্তি হয়ে দ্বিতীয় অধ্যায়ের সূচনা হবে ইনশাআল্লাহ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় শহরের কোমরপুর এমএ আজিজ ইন্সটিটিউট ময়দান পরিদর্শন করেন এবং মঞ্চ তৈরির প্রস্তুতির ব্যাপারে নির্দেশনা দেন। এর আগে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। সভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION