1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বাখুন্ডা বাজার প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৬

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬২২ জন পঠিত
বাখুন্ডা বাজার প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৬
বাখুন্ডা বাজার প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের বাখুন্দা বাজারের নৈশ্য প্রহরীদের বেঁধে দুর্র্ধষ ডাকাতি ঘটনায় লুণ্ঠিন মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের পালং থানার চরগাজীপুর এলাকার কাজল দেবনাথ (৪৭), একই জেলার গোসাইরহাট থানার রানীসার এলাকার শহিদ ওরফে আবুল (৩৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী (৭০), মুন্সিগঞ্জের লৌহজং থানার দক্ষিণ হলদিয়া এলাকার এমারত হোসেন (৪০), কুড়িগ্রামের খাউরার পাড় এলাকার সাইদুল সরকার (২৭) ও ঢাকার দোহার থানার মেঘুলা এলাকার উজ্জল দাস (৩৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, গত রবিবার (০৯) জুলাই যশোরের বেনাপোল থেকে প্রথমে কাজল দেবনাথকে গ্রেফতার করা হয়। পরেরদিন তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হলে সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় কাজল দেবনাথ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে উজ্জল দাস (৩৮) এবং মুন্সিগঞ্জের শ্রীপুর থেকে শহিদ ওরফে আবুল, আনোয়ার হোসেন ও এমারত শেখ, সাইদুল সরকারকে গ্রেপ্তার করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে এমারত শেখ ও সাইদুলের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও উজ্জল দাসের নিকট হতে লুণ্ঠিত অলংকারের মধ্যে ৮ আনা ওজনের গালানো স্বর্ণের বার এবং ২০ ভরি রূপা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ফরিদপুরের কোতয়ালী থানার এসআই জব্বার ও কনস্টেবল হিমেল এ অভিযানে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এর আগে গত ৩ জুলাই দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকায় র্যাব ও পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গ, গত ২৭ মে রাতে গভীর রাতে ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারের নৈশ্য প্রহরীদের বেঁধে মারধর করে জুয়েলারি সহ বেশকয়েকটি দোকানের বিপুল পরিমান মালামাল লুট করে। চারটি ডাকাতদলের ২০ থেকে ২৫ জন এতে অংশ নেয়।
ওই ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদি হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১৪, তারিখ- ২৯ মে ২০২৩।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION