1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বহিস্কারের পথে মেয়র প্রার্থী লিটন মৃধা!

  • Update Time : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ১৩২৭ জন পঠিত


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
আসন্ন ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান লিটন মৃধাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। লিটন মৃধা জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ছিলেন। এর আগে তিনি জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। দলের বিপক্ষে উপজেলা নির্বাচন করার জন্য ওই সময়ও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো।


ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম জানান, বোয়ালমারী পৌরসভা নির্বাচেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন মিয়া।


তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি (লিটন মৃধা) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। তাকে আমরা প্রথমে মৌখিক এবং পরবর্তীতে কারণ দর্শানো নৌটিশ প্রদান করি। কিন্তু তার কোনো উত্তর তিনি দেননি। এর কারণে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে লিটন মৃধাকে অব্যহতি দেওয়ার সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।


প্রসঙ্গত, বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুর শুকুর শেখ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লিটন মৃধা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION