1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বসন্ত বরণে দুই দিনব্যাপী ফরিদপুরে পিঠাপুলি উৎসবের উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৬ জন পঠিত
বসন্ত বরণে দুই দিনব্যাপী ফরিদপুরে পিঠাপুলি উৎসবের উদ্বোধন
বসন্ত বরণে দুই দিনব্যাপী ফরিদপুরে পিঠাপুলি উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ঋতুর রাজা বসন্ত বরণে দুই দিনব্যাপী পিঠাপুলির উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে তার চত্বরে ফরিদপুর বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০ টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির মেলা।

জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলার উদ্যানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, একসময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো।

বাঙালি সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছেন এতে করে শৈশবের স্মৃতি আজ মানুষ পটে জেগে উঠেছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুর কে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো। আমাদের দেশের সকল ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, বøাশ সমন্বয়কারী গোস্বামী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION