1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩৬৫ জন পঠিত
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে মধুখালী উপজেলার সরকারি আইনুদ্দিন কলেজ চরভদ্রাসন সরকারী কলেজকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রবিবার বিকেলে খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল।

বিজয়ী দলের পক্ষে হুসাইন মুন্না ও রমিম একটি করে গোল করেন। অন্যদিকে রানার আপ চরভদ্রাসন দলের পক্ষে একটি গোল করেন জাবেদ। খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির। এ সময় জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ ও অন্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ফাইনালের সেরা খেলা নির্বাচিত হন মধুখালির মুন্না, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চরভদ্রাসনের জাবেদ, এবং সেরা খেলোয়ার নির্বাচিত হন মধুখালীর রমিম। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, মিনার বিশ্বাস সাইফুল ইসলাম আবুল কাশেম ভোলা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। উল্লেখ্য মোট ১৭টি কলেজ দল এ প্রতিযোগিতায় নকআউট পদ্ধতির খেলায় অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION