1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ সালথা আ’লীগের

  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১৩৮০ জন পঠিত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) :
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌধুরী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুুদ মাতুব্বর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ। বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। আজ স্বাধিনতাবিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করে দেশ বিরোধী কাজে লিপ্ত হয়ে অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করছে। ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION