1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

ফ্যাক্টচেকিং প্রশিক্ষণে অংশ নিলেন চার বিভাগের ২৮ সাংবাদিক

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৬৯ জন পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

চার বিভাগের বিভিন্ন জেলার ২৮ জন সাংবাদিকের অংশগ্রহণে খুলনায় শেষ হলো দুইদিনব্যাপী ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ। শনিবার খুলনার হোটেল গ্রান্ড প্ল্যাসিডে সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনায় সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এসময় তিনি বলেন, যেকোনো সময়েই সাংবাদিকেরাই সাধারণ মানুষের মূল ভরসার জায়গা। প্রশিক্ষণ পাওয়া সাংবাদিকেরা সত্য তথ্য প্রকাশে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিসিডি বাংলাদেশ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও রাজশাহীর ইন্টারনিউজের প্রকল্প সমন্বয়ক মোস্তাফিজুর রহমান জানান, দুইদিনের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৮ জন সাংবাদিক। তারা বলেন, নির্বাচনের বছরে গুজব প্রতিরোধে এটি সময়োপযোগী প্রশিক্ষণ। বাংলাদেশ ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক নামে ফেসবুকভিত্তিক এক প্ল্যাটফর্মে যুক্ত হোন তারা। যেখানে তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে পরস্পরকে সহযোগিতা করবেন সাংবাদিক ও বিশেষজ্ঞরা।

অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ- সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION