1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফলোআপ : শাশুড়ী খুনের ঘটনায় জামাই গ্রেফতার

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৬৬ জন পঠিত
ফলোআপ : শাশুড়ী খুনের ঘটনায় জামাই গ্রেফতার
ফলোআপ : শাশুড়ী খুনের ঘটনায় জামাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুনের ঘটনার প্রধান আসামী জামাই মো. ইউনুস মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জামাই ইউনুস মোল্যাকে সোমবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (০৯ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, রবিবার দিনগত গভীর রাতে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে জামাই ইউনুস মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ; যার মামলা নং: ০৪(১০)২০২২, ধারা- ৩০২। পরে গ্রেফতার ইউনুস মোল্যাকে সোমবার দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গ, গত শুক্রবার (৭ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবার গ্রামে শ্বাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ উঠে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। প্রাকৃতিক কাজের প্রয়োজনে শাশুড়ি রহিমা বেগম ঘরের বাইরে বের হলে তাকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপান ওঁৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা।

চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ইউনুস পালিয়ে যান। পরে শ্বাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এরপর থেকে জামাই ইউনুস মোল্যা পলাতক ছিলেন। পরে রবিবার (০৯ অক্টোবর) দিনগত রাত ২ টার দিকে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION