1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুর ৩ আসনে শামীম হক : আনন্দ মিছিল আর রং খেলায় মেতে ওঠে জেলা আওয়ামী লীগ কার্যালয়

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪১৯ জন পঠিত
ফরিদপুর ৩ আসনে শামীম হক : আনন্দ মিছিল আর রং খেলায় মেতে ওঠে জেলা আওয়ামী লীগ কার্যালয়
ফরিদপুর ৩ আসনে শামীম হক : আনন্দ মিছিল আর রং খেলায় মেতে ওঠে জেলা আওয়ামী লীগ কার্যালয়

স্টাফ রিপোর্টার : ফরিদপুর ৩ সংসদীয় আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে বিজয় মিছিল এর আয়োজন করা হয়। ফরিদপুরের আলিপুরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় চলে সমর্থকদের রং উৎসব । পরে মিষ্টিমুখ করা হয় এখানে। জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে শামীম হক মনোনয়ন পাবেন সেটা প্রত্যাশা ছিলো এই আসনের ভোটারদের।

আর বিকেলে ঢাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা ঘোষণা করার পর আনন্দের উপলক্ষ তৈরি হয় ফরিদপুরে। বিভিন্ন বয়সী মানুষ ভিড় করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। আনন্দ মিছিল রং খেলার মেতে ওঠে জেলা আওয়ামী লীগ এর কার্যালয়। আনন্দ ভাগাভাগি করেন অঙ্গ সংগঠনগুলো। আনন্দ মিছিল করে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। এসব আনন্দ মিছিল থেকে শামীম হককে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এক সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শামীম হককে মনোয়ন দিয়েছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

আর ফরিদপুরের চারটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবেন। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ বছরে দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী করে আবারও দেশে উন্ননের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সমর্থকের আশাবাদ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে শামীম হক এই আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION