1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

ফরিদপুর-২ : শপথ নিলেন সাজেদা পুত্র

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ জন পঠিত
ফরিদপুর-২ : শপথ নিলেন সাজেদা পুত্র
ফরিদপুর-২ : শপথ নিলেন সাজেদা পুত্র

মনির মোল্যা, সালথা : শপথ নিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে সদ্য সংসদ সদস্য হিসেবে বিজয়ী আ’লীগের মনোনীত প্রার্থী ও সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে ঢাকার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সন্ধ্যায় সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস (সহকারী ব্যক্তিগত কর্মকর্তা) ও আ’লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শফি উদ্দিন বলেন, বিকাল ৪ টায় শপথ গ্রহণ শেষে তাঁর নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দার নেতকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী। এর আগে গত ৫ নভেম্বর অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী।

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ০৫ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনে ৫৩ হাজার ৯’শ ৩৪ ভোটের ব্যবধানে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়াকে পরাজিত করে বিজয়ী হন নৌকার মনোনীত প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION