1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর-২ এর উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৮৫৮ জন পঠিত
ফরিদপুর-২ এর উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী
ফরিদপুর-২ এর উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী

স্টাফ রিপোর্টার : ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। রবিবার দুপুরে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবিরের নিকট তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, লাবু চৌধুরীর স্ত্রী শাহনাজ খান, পুত্র শাভাব আকবর চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো: শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক এমপি জুয়েল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়ায় লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকার সংসদ সদস্য ছিলেন। নগরকান্দা ও সালথায় যা উন্নয়ন তা আমার মায়ের সময়েই হয়েছে। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছেন। আশা করছি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হতে পারবো। জানা গেছে, আওয়ামী লীগ হতে এ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো: শফিউদ্দিন জানান, এদের অনেকেই মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন। অন্যদের সাথেও কথা বলে সকলকে একসাথে নিয়ে নির্বাচনের কাজ করা হবে।

এদিকে লাবু চৌধুরীর মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে ফরিদপুর-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে নেতাকর্মীরা লাবু চৌধুরীকে অভ্যর্থনা জানাতে সমবেত হন। মাইক্রোবাস ও প্রাইভেট কারের সাথে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি নিয়ে তারা বিশাল বহরে যোগ দেন। মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে কয়েকশো গাড়ির বহর নিয়ে দৌলতদিয়া হতে বিশাল শোডাউন করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION