1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ চার

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৬৪১ জন পঠিত
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ চার
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ চার

স্টাফ রিপোর্টার : ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয় ১২ অক্টোবর। যাচাইবাছাইয়ে মনোনয়ন দাখিল করা ছয়জন প্রার্থীর মধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা ও রিটার্ণিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এসময় সহকারী রিটার্ণিং কর্মকর্তা,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

রিটার্ণিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, মনোনয় দাখিল করা ছয় প্রার্থীর মধ্যে মো. কামরুজ্জামান ও মো. আব্দুল কাদেরের প্রার্থীতা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী শাহদাব আকবর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. আলমগীর মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেন মিয়ার প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে আগামী ৫ নভেম্বর। এ উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION