1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চান মাহমুদা বেগম কৃক

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেলে প্রতিদন্দিতা করতে চান বাংলাদেশ মহিলা আওয়ামীণীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। ফরিদপুরে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শুক্রবার রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহমুদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামীলীগের হয়ে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন তিনি। কয়েক বছর ধরে এলাকার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ফরিদপুর-১ আসনভুক্ত বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের দূর্দিনে পাশে থেকে সহযোগীতার হাত প্রসারিত করেছেন। ছিলেন এলাকায় অবহেলিত দলীয়কর্মী ও জনপ্রতিনিধিদের পাশেও।
বক্তব্য দানকালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় না আনা গেলে বিএনপি-জামাত দেশকে নরকে পরিনত করবে। তাই ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে উঠে দলের ভিতকে সুসংগঠিক করে আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। তাই মনোনয়ন না পেলে দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই তিনি কাজ করবেন বলেও মত প্রকাল করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূসরাত রাসুল তানিয়া, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি মঞ্জুয়ারা স্বপ্না, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা ছাড়াও ফরিদপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION