1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরের চার উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৮৬৫ জন পঠিত
ফরিদপুরের চার উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা
ফরিদপুরের চার উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

সবুজ দাস, ফরিদপুর : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে ফরিদপুর জেলার ৪ টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমি ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদর উপজেলা কেও ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। (৯ আগষ্ট) বুধবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বসানো একটি বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের স্বচিত্র তুলে ধরা হয়।

পরে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। এর আগে মুজিববর্ষ উপলক্ষে সরকার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় সর্বমোট ৭৩১ টি গৃহ ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা যায় এ প্রকল্পের ১ম পর্যায়ে ৩১২টি, ২য় পর্যায়ে ১৫৩ টি ও ৩য় পর্যায়ে ২৬৬ টি গৃহ নির্মাণ করে ভূমীহীনদের জমি ও গৃহ প্রদান করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে ফরিদপুর সদর উপজেলা শতভাগ গৃহ ও ভূমিহীন মুক্ত হলো। একই সাথে ফরিদপুরের বোয়ালমারী, চর ভদ্রাসন ও ভাঙ্গা উপজেলা সহ মোট চার উপজেলাকে ‘ক শ্রেণীর’ আওতায় ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION