1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুর শহরে দুই জায়গায় আগুন : দুটি ককটেল উদ্ধার

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৮১ জন পঠিত
ফরিদপুর শহরে দুই জায়গায় আগুন : দুটি ককটেল উদ্ধার
ফরিদপুর শহরে দুই জায়গায় আগুন : দুটি ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরে গত শনিবার রাতে দুটি জায়গায় ময়লা আবর্জনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে সংবাদ পেয়ে দমকল বাহিনী সে আগুন নেভায়। প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের শ্রীঅঙ্গন সেতুর নিকট। অপর ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে অম্বিকাপুর রেলস্টেশনের কাছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যরা জানায় পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল শ্রীঅঙ্গণ সেতু এলাকায় যান। গিয়ে তারা দেখতে পান একজায়গায় কিছু জরো করা আবর্জনায় আগুন জ্বলছে।

এসময় একটি ব্যানারও পুড়তে দেখা যায়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আগুন নেভানো হয়। পুলিশ কন্ট্রোল রুম থেকে আবার খবর পেয়ে রাত সোয়া দুইটার দিকে দমকল বাহিনীর একটি দল অম্বিকাপুর রেল ক্রসিং এলাকায় যান। সেখানে গিয়ে তারা দেখতে পান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সামনে কিছু আবর্জনায় আগুন জ্বলছে। সেখানে পুলিশ সদস্যরা আগে থেকে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেন। দমকল বাহিনীর সদস্যরা জানায় তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পান এ ছাড়া কোন লোকের দেখা পাওয়া যায়নি।

রবিবার সকালে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, শনিবার রাতে সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন মাইক্রোস্ট্যান্ডের সামনে ও রাত পৌনে দুইটার দিকে অম্বিকাপুর এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে। ওসি জানান, দুটি স্থান থেকে অবিস্ফোরিত দুটি ককটেলও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, এ দুটি ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION