1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুর বিচার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪০৯ জন পঠিত
ফরিদপুর বিচার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
ফরিদপুর বিচার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ফরিদপুর বিচার বিভাগ। এ উপলক্ষ্যে (১৭ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা শুরু করা হয়। পরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে কেক কাটা হয়। একই সাথে দিনটি স্মরনীয় করে রাখার লক্ষে আদালত চত্বরে একটি সবেদা বৃক্ষ রোপণ করেন জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখ।

এ ছাড়াও সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর বিচার বিভাগের আয়োজনে, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় ফরিদপুর সিনিয়র জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখ এর সভাপতিত্বে, সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোঃ আব্দুল হামিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান,

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মঈনদ্দীন চৌধুরী, জেলা লিগ্যাল এইডের সচিব ও সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান তামান্না প্রমুখ। এসময় যুগ্ম-জেলা জজ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ বুলবুল ইসলাম, সদর সহকারী জজ প্রথম আদালতের বিচারক মেহেদী হাসান সহ অন্যান্য উপজেলা সহকারী জজ আদালতের বিচারক ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION