1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৫৩ জন পঠিত
ফরিদপুর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
ফরিদপুর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. শাকিল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) বিকেলে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পদ্মানদী সংলগ্ন বালিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল শহরের গোয়ালচামট এলাকার মো. নূরুদ্দীনের ছেলে। সে শহরের একটি খাবার হোটেলে কাজ করতেন। স্থানীয়রা জানান, শাকিল ও তাঁর আরও ৬ বন্ধু বালিয়া ঘাট এলাকায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা সাতজন পদ্মা নদীতে গোছল করতে নামেন ।

গোছলের এক পর্যায়ে শাকিল স্রোতের টানে ভেসে যায়। তার বন্ধুরা চেষ্টা করেও শাকিলকে আঁকড়ে ধরে রাখতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিক্রির চর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, এলাকাবাসী শাকিলকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল বিকেল চারটার দিকে শাকিলের মৃতদেহ উদ্ধার করে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই জানান, যে জায়গার ওই যুবক ভেসে যায় সেখান থেকে আনুমানিক ২০ থেকে ২৫ মিটার দূরে পানির নিচ থেকে ডুবন্ত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION