1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুর নদী বন্দরের খাজনা ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪০৫ জন পঠিত
ফরিদপুর নদী বন্দরের খাজনা ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ
ফরিদপুর নদী বন্দরের খাজনা ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আবু ফকিরের উপস্থিতিতে উশৃঙ্খল কর্মীরা নদী বন্দরের খাজনা ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ অস্বিকার করেছেন ওই আওয়ামীলীগ নেতা। হামলায় আহত দৈনন্দিন হাজিরা ভিত্তিক স্টাফ মানোয়ার মো. মানোয়ার হোসেন দাবী করেন, রোববার দিবাগত রাত আটটার দিকে আবু ফকিরের নেতৃত্বে মিছিল করে এসে খাজনা ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে।

এসময় তাকে (মানোয়ার হোসেন) কিল ঘুষি মেরে আহত করে খাজনা ঘরে রক্ষিত পৌনে দুই লাখ টাকা নিয়ে যায়। বিআইডবিøউটিএ’র শুল্ক প্রহরী মো. আখতারুজ্জামান জানান, বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, সকালে উদ্ধতন কর্মকর্তারা এসে ব্যবস্থা গ্রহন করবেন। সংশ্লিষ্ট ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু এ ঘটনায় তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবী করেছেন। অপরদিকে হামলায় নাম আসা আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার হোসেন আবু ফকির খাজনা ঘরে হামলার অভিযোগ অস্বিকার করেছেন।

তিনি জানান, খাজনা ঘরের পাশ দিয়ে মিছিল নিয়ে আসার সময় মানোয়ার নামের ওই কর্মী কটুক্তি করেন, এতে মিছিলকারীদের কয়েকজন ক্ষুব্দ হয়ে মানোয়ারকে মারধর করে। খাজনা ঘরে হামলা বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি। এদিকে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অফিসার ইনচার্জ এমএ জলিল জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, কোনো ধরণের উত্তেজনা যাতে না বাড়ে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION