1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৬৩ জন পঠিত
ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৪ বছরের উন্নয়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার লাকি মেম্বারের বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিলকিস বানু, জেসমিন ফেরদৌসী, সুপ্রিয়া দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক চায়না খাতুন, আফসানা ইয়াসমিন কামনা, শিক্ষা বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনা আক্তার, দপ্তর সম্পাদক মাহাবুবা তামান্না চুমকি, ধর্ম বিষয়ক সম্পাদক নাসিমা হক, সদস্য শাহানাজ বেগম প্রমুখ। এ সময় দলের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী দেশের নারীদের বয়স্ক ভাতাসহ বিধবা ভাতা প্রচলন করেছেন। এ ছাড়াও দেশে অসংখ্য মেঘাপ্রকল্প বাস্তবায়সহ বর্তমান সরকারের আমলেই উন্নয়নের জোয়ার বইছে সারা দেশে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে দেশের এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। একই সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION