1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে খান মাহবুব এর মৃত্যুবার্ষিকী পালন

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৯ জন পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে খান মাহবুব এর মৃত্যুবার্ষিকী পালন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে খান মাহবুব এর মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহবুবুর রহমান খান এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নেওয়াজ জামান সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ,

দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খায়রুদ্দিন মিরাজ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, মরহুমের পুত্র তাজবির খান রিজেন্ট প্রমুখ।

বক্তারা মরহুম মাহবুবুর রহমান খানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাহবুবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা শাহ মুহাম্মদ শহীদুল্লাহ। এদিকে আগামী রবিবার বাদ আসর শহরের উদয়ন সংঘে মরহুম মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION