1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে ১১০ টাকা এ বছরের ফিতর নির্ধারন

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪০২ জন পঠিত
ফরিদপুরে ১১০ টাকা এ বছরের ফিতর নির্ধারন
ফরিদপুরে ১১০ টাকা এ বছরের ফিতর নির্ধারন

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর জেলার জন্য এবছর ফিতর ১১০টাকা নির্ধারন করা হয়েছে। বুধবার ফরিদপুরের শীর্ষ উলামায়ে কেরামের এক জরুরী পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানান, বুধবার সকাল ৯ টার সময় শহরের জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কার্যালয়ে ফরিদপুরের শীর্ষ উলামায়ে কেরামের এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মোঃ কামরুজ্জামান।

সভায় ২০২৩ সালের যাকাত ও সদকায়ে ফিতর সংক্রান্ত বিশদ আলোচনা হয় এবং ফরিদপুর ও পার্শবর্তী এলাকার বাজার অনুপাতে নিসফে সা’ = ১.৬৩৫ গ্রাম গম বা আটার মূল্য প্রতি কেজি ৬৫/= হিসেবে ১০৬.২৭ টাকা এবং আদায়ের সুবিদার্থে ১১০ নির্ধারণ করা হয়। খেজুর অথবা কিসমিস দিয়ে আদায় করলে ১ সা’ = ৩.২৭০ গ্রাম মধ্যমানের খেজুর বা কিসমিসের মূল্য প্রতি কেজি ৫০০ টাকা হিসেবে ১,৬৩৫ টাকা নির্ধারণ করা হয়।

সভায় এবছরের যাকাতের নিসাব নিয়েও আলোচনা করা হয় এবং প্রতি ভরি রুপার বর্তমান বাজার মূল্য ১,১০০ টাকা হিসেবে সাড়ে ৫২ ভরি রুপার বাজার মূল্য ৫৭,৭৫০ টাকা এবং প্রতি ভরি স্বর্ণের বাজার মূল্য ৮৭,৫০০ টাকা হিসেবে ৬,৫৬,২৫০ টাকা যাকাতের নিসাব নির্ধারণ করা হয়। যার নিকট স্বর্ণের সাথে নগদ টাকা অথবা যাকাতের নিসাব যোগ্য অন্য কোন সম্পদ থাকবে তাকে উপরোল্লেখিত রুপার নিসাব হিসেবে যাকাত আদায় করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কারামত আলী, সেক্রেটারী মাওলানা ইসমাইল হুসাইন, তায়্যেবা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, জামিয়া আরাবিয়া শামসুল উলূমের শিক্ষা সচিব মুফতী আবু সাঈদ, জামিয়া কুরআনিয়া চরকমলাপুরের শিক্ষা সচিব মুফতী মাহমুদুল কবীর, জামিয়া আরাবিয়া শামসুল উলূমের নাযেমে দারুল ইকামা মাওলানা আব্দুল মতিন, সহকারী নাযেমে দারুল ইকামা মুফতী আব্দুর রহমান, নাযেমে কুতুব খানা মাওলানা আবুল হাসান ও মাদরাসা মসজিদের খতীব মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION