1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৩ জন পঠিত
ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে মিরাজুল ইসলাম মিরাজ (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মিরাজুল ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক। তিনি ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যক্তিগত কাজ শেষে নিজ বাড়ি ভাটিলক্ষীপুরে যাচ্ছিলেন মিরাজ।

বাড়ির কাছাকাছি চুনাঘাটা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION