1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে সিভিল সার্জনের দায়িত্ব পালন করল দশম শ্রেণীর ছাত্রী মনিরা

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৫৭৬ জন পঠিত
ফরিদপুরে সিভিল সার্জনের দায়িত্ব পালন করল দশম শ্রেণীর ছাত্রী মনিরা
ফরিদপুরে সিভিল সার্জনের দায়িত্ব পালন করল দশম শ্রেণীর ছাত্রী মনিরা

স্টাফ রিপোর্টার : কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুরের ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় এনসিটিএফ ফরিদপুরের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান এর দায়িত্ব ১ ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব হিসেবে পালন করে দশম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১৬)।

এসময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের ফরিদপুর জেলার সভাপতি হাফসা বীনতে হায়দার, ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স ফরিদপুর জেলার সহ-সভাপতি মোহাম্মদ তুষার আব্দুল্লাহ, শিশু সাংবাদিক শাহরীন ইসলাম মাহিন, জেলা ভলান্টিয়ার শামীম আহমেদ, শিশু গবেষক মনিরা আক্তার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে। দায়িত্বগ্রহণ করার পর মনিরা আক্তার বলেন, ‘আমি নিজেই একজন শিশু, কিন্তু আমি এতো বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি।’ জেলার হাসপাতাল গুলো নারী ও শিশু বাদ্ধব পরিবেশ সৃষ্টি করা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মনিরা। এই দিন তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানায়।

সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান বলেন, শিশুদের সুন্দর জীবন গঠনের জন্য সুস্বাস্থ্য অতি জরুরি। মনিরা আক্তার এর সকল সুপারিশ আমি আমলে নিয়ে বাস্তবায়ন করবো। এছাড়াও আমি আনন্দের সহিত সম্মতি প্রদান করলাম এবং সার্বিক সহযোগিতা সহ উপস্থিত থেকে কার্যক্রম কে গতিশীল করতে সহ যোগিতা করলাম। ভবিষ্যতে ও আমি এনসিটিএফ থেকে এরকম কার্যক্রম আশা করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION