1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুরে সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপারের মত বিনিময়

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৪ জন পঠিত
ফরিদপুরে সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপারের মত বিনিময়
ফরিদপুরে সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপারের মত বিনিময়

স্টাফ রিপোর্টার : ফরিদপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ফরিদপুরে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও সাংবাদিক বৃন্দের সাথে একমত বিনিময় সভা আজ রবিবার ১১:৩০ টায় হাই ওয়ে পুলিশ মাদারীপুর ডিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ফরিদপুরে প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য জুবায়ের জাকির , পান্না বালা মশিউর রহমান খোকন, জুবায়ের জাকির, আনোয়ার জাহিদ, সেলিম মোল্লা, এস এম মনিরুজ্জামান দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক প্রমুখ।

সভায় পুলিশ সুপার সাংবাদিকদের আগামী দিনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, পেনাল কোড বেপরোয়া গাড়ি চালানো, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন করিমন ভটভটি চালনা, এবং অদক্ষ ড্রাইভার ও চালকের বিষয়েও আলোচনা করা হয়। এ সময় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার সাংবাদিকবৃন্দ উক্ত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ এর সহকারী পুলিশ সুপার ফরিদপুর সার্কেলের মোঃ মারুফ হোসেন, ও পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) ওসি করিমপুর এস এম শহিদুল হক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION