1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৪৫ জন পঠিত
ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালন
ফরিদপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

সবুজ দাস : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে ১৮ ই অক্টোবর মঙ্গলবার শহরতলির শেখ রাসেল ক্রিড়া চক্রে কেক কেটে দিনটি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্লা, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সদস্য সচিব মোহাম্মদ মিঠু মিয়া, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, বণিক সমিতির সভাপতি মাসুদুল হক সহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কেক কাটা শেষে শেখ রাসেল স্কয়ারে সন্ধানী ডোনার ক্লাবের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনটিকে স্মরনীয় করে রাখার লক্ষে শেখ রাসেল ক্রিড়া চক্রে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করে ফরিদপুর জেলা আওয়ামীলীগ। এ দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ ঘটিকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বণ্যার্ঢ র‌্যালী জেলা প্রশাসনের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION