1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে শেখ রাসেল স্কয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১১৫৮ জন পঠিত

মাহবুব হোসেন পিয়াল :

মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও শেখ রাসেলকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুর শহরতলীর জনবহুল এলাকা আলীয়াবাদের গদাধরডাঙ্গি খুশির বাজার মোড়ে শেখ রাসেল স্কয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৭মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল স্কয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।

এ উপলক্ষে খুশির বাজার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল স্কয়ার বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন । প্রধান অতিথির বক্তব্য রাখেনজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মাইনুদ্দীন আহম্মেদ মানু, মাসুদুল হক মাসুদ, শেখ রাসেল স্কয়ার বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক মোঃ হায়দার আলীসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION