1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে শব্দ সচেতনতা দিবস উদযাপন

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৪৯৪ জন পঠিত
ফরিদপুরে শব্দ সচেতনতা দিবস উদযাপন
ফরিদপুরে শব্দ সচেতনতা দিবস উদযাপন

সবুজ দাস, ফরিদপুর : র‌্যালী, আলোচনা সভা ও মোবাইল কোর্ট অভিযান পরিচালোনার মধ্য দিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার ২৪ এপ্রিল ফরিদপুর পরিবেশ অধিদপ্তর এই কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বন্যার্ঢ র‌্যালী বের করা হয়।

শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী

শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী

এরপর সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার। র‌্যালী ও আলোচনা সভা ছাড়াও শব্দদূষণ নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

শব্দ সচেতনতা দিবস উপলক্ষে  যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারে মোবাইল কোর্ট অভিযান

শব্দ সচেতনতা দিবস উপলক্ষে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারে মোবাইল কোর্ট অভিযান

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION