1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে লাশবাহী গাড়ী থেকে ফেনসিডিল উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪২৮ জন পঠিত
ফরিদপুরে লাশবাহী গাড়ী থেকে ফেনসিডিল উদ্ধার
ফরিদপুরে লাশবাহী গাড়ী থেকে ফেনসিডিল উদ্ধার

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে লাশবাহী গাড়ি থেকে ২ লক্ষ ৮৮ হাজার টাকা মুল্যের ১৪৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ নভেম্বর বৃস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানার বদরপুর গ্রামের মন্ত্রীর বাড়ীর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ফেনসিডিলসহ তাদের আটোক করে। জানা যায়, বৃস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ জানতে পারে যে, যশোর হতে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে।

পরে বদরপুরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে উক্ত মাদক পরিবহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ীটি থামিয়ে ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তাদের গাড়ীতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। এরপর উক্ত ডাবল কেবিনযুক্ত লাশবাহী ফ্রিজিং গাড়ীর মাঝের কেবিন থেকে হলুদ রংয়ের একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব।

এ সময় ঢাকা তুরাগ থানার (বাউনিয়া, বাড়ী নং-২৫৪) মৃত আব্দুল মান্নান এর পুত্র মোঃ আব্দুল সবুর (৪২) ও যশোর জেলার কোতয়ালী থানার বিরামপুর ০১ নং ওয়ার্ডের মোঃ নুরুল ইসলাম এর পুত্র মোঃ তহিদুল ইসলাম (৩৫) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত লাশবাহী ফ্রিজিং গাড়ী এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ-১,২৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ফরিদপুরে লাশবাহী গাড়ী থেকে ফেনসিডিল উদ্ধার

ফরিদপুরে লাশবাহী গাড়ী থেকে ফেনসিডিল উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION