1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে রাস্তার খাদে পড়ে ছিল অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩৯ জন পঠিত
ফরিদপুরে রাস্তার খাদে পড়ে ছিল অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ
ফরিদপুরে রাস্তার খাদে পড়ে ছিল অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় একটি রাস্তার পাশের খাদে পড়েছিল অজ্ঞাত এক যুবকের মরদেহ। পরে পুলিশ খবর পেয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মেম্বার গট্টি নামক এলাকার রাস্তার পাশের একটি খাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অজ্ঞাত ওই যুবকের বয়স ২৪ কিংবা ২৫ বছর হতে পারে বলে ধারণা স্থানীয়দের। স্থানীয়রা জানান, বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক রাস্তার পাশের খাদে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহটি উদ্ধার করে। মরদেহেট পরনে রয়েছে জিন্সের নীল প্যান্ট, গায়ে খয়েরী গেঞ্জি ও পায়ে চার ফিতাওয়ালা স্যান্ডেল। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION