1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে যৌন পল্লীর শিশুদের শিক্ষা-সুরক্ষা নিশ্চিতে কেকেএস এর আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪১১ জন পঠিত
ফরিদপুরে যৌন পল্লীর শিশুদের শিক্ষা-সুরক্ষা নিশ্চিতে কেকেএস এর আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে যৌন পল্লীর শিশুদের শিক্ষা-সুরক্ষা নিশ্চিতে কেকেএস এর আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের রথখোলা ও সিএন্ডবি ঘাট যৌন পল্লীতে ০-৫ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করনে কর্মজীবী কল্যান সংস্থা (কেকেএস) নামে একটি বেসরকারি এনজিও সংস্থার পিভিআইসি কমিটির সদস্যদের নিয়ে সদর উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ই নভেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।

এ সময় কেকেএস এর প্রকল্প কর্মকর্তা ঊর্মি আক্তার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বøাষ্টের সমন্বয়কারি এ্যডভোকেট শিপ্রা গে¦াস্বামী, ফরিদপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন, সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প ব্যাবস্থাপক সাইফুল ইসলাম খান সেলিম (শিক্ষা), কেকেএস এর প্রোগ্রাম সমন্বয়কারি রুমা খাতুন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, ফরিদপুর পৌরসভার ১৩,১৪,১৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার, ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা শিল্পি ভৌমিক, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার হায়দার আলি খান, ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সালমা প্রমুখ।

সভায় রথখোলা ও সিএন্ডবি ঘাট যৌন পল্লীর শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করনে কেকেএস এর ভূমিকা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন সংস্থার প্রকল্প কর্মকর্তা ঊর্মি আক্তার। পরে এ শিশুদের সুরক্ষা আরো বেশি জোরদার ও তাদের ভবিষ্যত নিশ্চিতের লক্ষ নিয়ে সভায় নানা বিধও আলোচনা করেন বক্তারা। তারা বলেন, এ শিশুরা যে কোন ভাবেই পৃথিবিতে চলে এসেছে। তবে তাদেরও বাঁচার অধিকার রয়েছে, আছে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদের উজ্জল ভবিষ্যত নিশ্চিত করা। আর কর্মজীবী কল্যান সংস্থা (কেকেএস) নামে এ বেসরকারি এনজিও সংস্থাটি স্কুল খুলে অবহেলিত এ শিশুদের শিক্ষা ও তাদের সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে বলে সংস্থাটিকে ধন্যবাদ জানান উপস্থিত বক্তারা।

একই সাথে শিশুদের এ স্কুলটির শিক্ষার মান আরো বেশি উন্নয়ন ও নিরাপত্তা বলয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) লিটন ঢালীর নিয়মিত তদারকি করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন উপস্থিত বক্তাগন ও কেকেএস এর কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী কেকেএস নামে এ বেসরকারি এনজিও সংস্থা অবহেলিত এ শিশুদের পাশে এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।

জানা যায়, সেভ দ্য চিলড্রেন এর আর্থীক ও কারিগরী সহায়তায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার যৌনপল্লীর শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করনে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে কর্মজীবী কল্যান সংস্থা (কেকেএস)। এরই ধারাবাহিকতায় ইসিসিডি কর্মসূচীর বাস্তবায়নে পিভিসিইপি প্রকল্পের আওয়তায় ফরিদপুর শহরের রথখোলা ও সিএন্ডবি ঘাট ২ টি যৌনপল্লীর শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করনে কাজ করছে কর্মজীবী কল্যান সংস্থা (কেকেএস)।

ফরিদপুরে যৌন পল্লীর শিশুদের শিক্ষা-সুরক্ষা নিশ্চিতে কেকেএস এর আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে যৌন পল্লীর শিশুদের শিক্ষা-সুরক্ষা নিশ্চিতে কেকেএস এর আলোচনা সভা অনুষ্ঠিত

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION