1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে যৌনকর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪২৩ জন পঠিত
ফরিদপুরে যৌনকর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ফরিদপুরে যৌনকর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার : যৌনকর্মীদের বিকল্প আয়ের সাথে সম্পৃক্তকরণে লক্ষ্যে প্রশিক্ষণ পরবর্তী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ফরিদপুরে বেসরকারি সংগঠন শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনকর্মীদের বিকল্প আয়ের পথের সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রশিক্ষণ পরবর্তী প্রশিক্ষণ নেতিদের মধ্যে সেলাই মেশিন বিতরণ উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বøাস্টের পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ তসলিমা আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক নুরুল হুদা, সাংবাদিক হাসানুজ্জামান, শাপলা মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামল প্রকাশ অধিকারী, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সেভ দা চিলড্রেনে কর্মকর্তা শারমিন রহমান। শান্তা, রিতা ও আমেনা খাতুন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত কুমার সাহা। সভায় ১৯৯৭ সাল থেকে শাপলা মহিলা সংস্থা যৌনকর্মীদের নিয়ে কাজ করা শাপলা মহিলা সংস্থার বিগত দিনের কাজ কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। সংস্থাটি শহরে রথখোলা ও সিএনবি ঘাট যৌনকর্মীদের নিয়ে কাজ করছে। এবং তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে কিছু সংখ্যক যৌনকর্মীদের সরকারিভাবে ভাতা দেয়া হলেও। খুব তাড়াতাড়ি শতভাগ যৌনকর্মীদের ভাতার আওতায় আনা হবে বলে জানানো হয়। এছাড়া যৌনকর্মীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য ফরিদপুর রথ খোলা ও সি এন্ড বি ঘাট পতিতাপল্লী থেকে ৫০ জন যৌনকর্মীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION