1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২০৩ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকালে র‌্যাব- ১০, ফরিদপুর ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।

এসময় তারা রামকান্তপুর কৈডাঙ্গা এলাকায় বসবাসকারী আলম সরকার ও মোঃ বাহাদুর বিশ্বাস’দ্বয়ের বসতবাড়ি হতে একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় তারা ঘটনাস্থল হতে পাঁচ জনকে গ্রেফতার করে।

তারা হলেন, রাজবাড়ী সদর উপজেলার কৈডালা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি  গ্রামের মোঃ ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মোঃ বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭), এবং মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন।

এদের মধ্যে মোঃ ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজি মামলা এবং রাজু আহমেদ টোকনের একটি অপহরন ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি ডাকাতি মামলা রয়েছে বিভিন্ন থানায়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION