1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৪৫ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ লাইন্স, ফরিদপুরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। একই সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৬টায় মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে শহিদ স্মৃতিফলক, গোয়ালচামটে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফরিদপুর স্টেডিয়াম পর্যন্ত স্বাধীনতা র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
সকাল ৯টায় ফরিদপুর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় কবি জসীম উদ্‌দীন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হবে।
এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অম্বিকা মেমোরিয়াল হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ‌ স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রতিষ্ঠান তাদের ‌ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION