1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ আটক

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২১ জন পঠিত
ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ আটক
ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে আহসান বিশ্বাস (৩২) নামে এক ভূয়া সিআইডি পুলিশকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের কানাইপুর বাজার এলাকা থেকে ওই ভূয়া সিআইডি পুলিশকে আটক করা হয়। আটক আহসান বিশ্বাস যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় পাপ্পু জমাদ্দার নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার কথা বলে টাকা দাবী করে। নিজেকে তখন সে সিআইডি পুলিশ দাবি করেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভূয়া পুলিশ পরিচয়দানকারী আহসান বিশ্বাস নামের এক যুবককে আটক করা হয়েছে। এব্যাপারে যাঁচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION