1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে বীজ বিক্রেতাদের সাথে আলোচনা সভা

  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫৩০ জন পঠিত
ফরিদপুরে বীজ বিক্রেতাদের সাথে আলোচনা সভা
ফরিদপুরে বীজ বিক্রেতাদের সাথে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে জিংঙ্ক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) শহরের টেপাখোলায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে হারভেস্ট প্লাস বাংলাদেশের সিবিসি প্রগ্রামের সহযোগিতায় আমরা কাজ করি-একেকে’র আয়োজনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক। আমরা কাজ করি-একেকে’র প্রগ্রাম কো-অর্ডিনেটর এম এ কুদ্দুস মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি (বীজ) ফরিদপুরের উপ-সহকারী পরিচালক সুলতানা পারভীন ও হারভেস্ট প্লাস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী কৃষিবিদ জাহিদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লিডার মো: সাবু সর্দার,মো: কালাম ফকীর। সভায় প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক বলেন, পেটভরে শুধু খেলেই হবে না। তা অবশ্যই পুষ্টিকর হওয়া চাই। আর এর উৎস হতে পারে জিংঙ্কসমৃদ্ধ চাল। এজন্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে সমন্বয়ের মাধ্যমে এর চাহিদা সরবরাহ করতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকা কম নয়। এমন কাজে তাদের লাভজনক হওয়া যেমন অত্যাবশ্যকীয়, তেমনি নৈতিকতার বিষয়টিও সমান গুরুত্বের। তবেই সবার জন্য হবে কল্যাণকর। সভায় হারভেস্ট প্লাসের সিভিসি প্রজেক্টের আওতাধীন বীজ ডিলার, খুচরা বীজ বিক্রেতা বীজ উৎপাদক,বীজ কোম্পানী এবং কৃষক লিডারসহ ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION