1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৬৮ জন পঠিত
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ”প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (৫ জুন) সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় শহরের কবি জসীম উদদীন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি এএ। স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক দীপ জন মিত্র। সভার শেষ পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পরিবেশের উপর চিত্রাংকন বিজয়ী প্রতিযোগিতাদের হাতে পরিবেশ বান্ধব গাছ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ, শ্রমিকবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION