1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেলো এক নারীর : আহত ৪

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ জন পঠিত
ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেলো এক নারীর : আহত ৪
ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেলো এক নারীর : আহত ৪

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তুলসী রানী সরকার বুড়ি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত (২২ সেপ্টেম্বর) শুক্রবার দুপুর ২ টার দিকে ইউনিয়নের বাকচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাকচর গ্রামের দুই নারীসহ পাঁচজন বৃষ্টির মধ্যে কৃষিকাজ ও গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। এ সময় বজ্রপাতে পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তুলসী রানী সরকার মারা যান।

আহত আলামিন সর্দার (২০), আলামিন শেখ (৩৫), রোফাল সরদার (৪৫) ও চিনু রানী সরকার (৪২)কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা গুরত অবস্থায় চিকিৎসাধিন অছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সী বলেন, দুপুরের দিকে বৃষ্টির সাথে অনেক বজ্রপাত হয়।

এ সময় মাঠে গরুর জন্য ঘাস কাটতে ও মাঠে কাজ করতে গিয়ে বাকচর গ্রামের রুফাল সরদার, আলামিন সরদার, তুলসী রানী সরকার ও চিনু রানী সরকার বজ্রপাতে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তুলসী রানী সরকার মারা যান। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION