1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে প্রতিবন্ধীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৪১ জন পঠিত
ফরিদপুরে প্রতিবন্ধীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা
ফরিদপুরে প্রতিবন্ধীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে ডিজিটাল পরিষেবায় নারী ও পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহনে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেন্টার ফর ডিজএ্যবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর বাস্তবায়নে এবং জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) আয়োজিত (২৭ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সোরাইয়া আক্তার আইরিন, সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লায়লা নূর হীরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মাফসুদ আলী (বিদু), জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) এর প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত কুমার দাস, প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর ডিজ এ্যবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর প্রোগ্রাম ম্যানেজার মোশাররফ হোসেন। এই কর্মশালার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে দক্ষতা প্রশিক্ষণ, কর্মজীবন নির্দেশিকা এবং তাদের দক্ষতায় চাকরি বা নিজস্ব উদ্যোগ শুরু করে উন্নত জীবন গড়তে সহায়তা করবে বলে জানান বক্তারা। কর্মশালায় ফরিদপুর সদর উপজেলার আওতাধীন বিভিন্ন এনজিও প্রতিবন্ধী প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION