1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৭১ জন পঠিত
ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫
ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একটি গ্রামে একদিনে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সোলাকুন্ডু গ্রামে এই তান্ডব চালায় কুকুরটি। আহত বেশিরভাগ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে ভ্যাক্সিন । সোলাকুন্ডু গ্রামের মোহাম্মদ হাবিব জানান, কৈজুরী ইউনিয়ন থেকে আসা একটি কুকুর গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নানা বয়সী মানুষকে কামড় দেয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানা যায়, বিকেল থেকে রাত পর্যন্ত কুকুরে কামড়ানো এই রোগীদের সামলাতে হিমশিম খায় নার্স ও ওয়ার্ড বয়রা। গুরুতর আহত রোগীদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির হাসান জিসান জানান, শুক্রবার রাত ৮টা পর্যন্ত কমপক্ষে ৩৫ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন । আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION