1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৬০ জন পঠিত
ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের আয়োজিত আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে. এম হাসিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আসজাদ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা।

সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক পান্না বালা এনটিভি জেলা প্রতিনিধি সঞ্জীব দাস, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেমিনার অনুষ্ঠানটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ঢাকা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত। সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION