1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুরে ধান উৎপাদনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৯৫ জন পঠিত
ফরিদপুরে ধান উৎপাদনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার
ফরিদপুরে ধান উৎপাদনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার

স্টাফ রিপোর্টার : প্রতিবছর জিংকের অভাবে ৩৬ ভাগ শিশু ও ৫৭ ভাগ মহিলা অপুষ্টিতে ভুগছে। পাশাপাশি ৪৪ ভাগ কিশোরী জিংকের অভাবে খাটো হয়ে যাচ্ছে। হারভেস্টপ্লাস বাংলাদেশের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা জিংক সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বছরব্যাপী সরবরাহের ওপর গুরত্ব দিচ্ছেন। জিংকসমৃদ্ধ ধান উৎপাদনের মাধ্যমেই পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। হারভেস্টপ্লাস বাংলাদেশের সহযোগীতায় আমরা কাজ করি (একেকে) এর বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ফরিদপুরে সম্মেলন কক্ষে কৃষকদের নিয়ে ” জিংক ধান উৎপাদন এবং বাজারজাত করনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক দুদিন ব্যাপী প্রশিক্ষন সোমবার (১আগষ্ট) থেকে শুরু হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক ডঃ মোঃ হযরত আলী। আমরা কাজ করি -একেকে এর সমন্বয়কারী এম এ কুদ্দুস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিসি’র কো-অর্ডিনেটর সৈয়দ আবু হানিফা, হারভেস্টপ্লাস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী মোঃ জাহিদ হোসাইন। জিংক ধানের বর্তমান অবস্থা, বাজার সম্প্রসারন ও আগামী দিনে জিংক চাল বানিজ্যিকিকরণ পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক ডঃ মোঃ হযরত আলী ।

তিনি বলেন, বাজারে জিংক চাল হিসেবে ব্রান্ডিং এর মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ভোক্তাদের মাঝে জিংক চালের ভাত খাওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানের সভাপতি জিংক চালের উপকারিতা উল্লেখপূর্বক সবাইকে জিংকের ঘাটতি পূরণে জিংক চালের ভাত খাওয়ার উপর তাগিদ দেন। অতিথিবৃন্দ জিংক চালের নতুন নতুন উদোক্তাদের সার্বিক সহযোগীতা করার আশ্বাস ব্যক্ত করেন। দুই দিন ব্যাপী প্রশিক্ষনে ৫০জন কৃষক আংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION