1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে দুই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ১২ জন

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৭ জন পঠিত
ফরিদপুরে দুই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ১২ জন
ফরিদপুরে দুই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ১২ জন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ মার্চ। এ দুটি ইউনিয়নে গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নে পাঁচজন এবং মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে সাতজন। ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নে প্রতিদ্বন্দিতাকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান, শামসুন্নাহার। অপর প্রতিদ্ব›িদ্বরা হলেন, ত ম মাসুদ পারভেজ, মো. হাসান শাহরিয়ার, মানিক চৌধুরী ও মো. মোস্তফা হোসেন।

চাঁদপুরে সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ড এর সদস্য পদে ৮ এবং ৯টি সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নওপাড়া ইউনিয়নের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল হাসান। অপর প্রার্থীরা হলেন, মো. কামরুল হাসান, তানাজ্জুল ইসলাম, মো. হাবিবুর রহমান, শেখ আতিকুল রহমান, মো. আক্তার শেখ ও মো. দাউদ হোসেন। নওয়াপাড়ায় সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১৪ এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আগামী ১৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়ন পত্রগুলি বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রæয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রæয়ারি। তিনি বলেন, আগামী ৯ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্যালট পেপারে এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION