1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে থানা আওয়ামী লীগ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫৬৭ জন পঠিত
ফরিদপুরে থানা আওয়ামী লীগ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরে থানা আওয়ামী লীগ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে আওয়ামীলীগের একটি সংগঠিত ও অনুকরণীয় রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে কোতয়ালি থানা আওয়ামী লীগ ও ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই শনিবার রাতে শহরের হোটেল ডলছি ভিটায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ। এ সময় বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। একই সাথে বর্তমান সরকারের সঠিক পরিকল্পনা ও জনগনের জীবনমান উন্নয়নে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার উন্মোচন করেছেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে একটি কুচক্রি মহল সরকারের দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এ সব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোতয়ালি থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রæতি ব্যাক্ত করেন। এ সময় থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION