1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে “তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪১ জন পঠিত
ফরিদপুরে "তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত...ছবি-আজকের ফরিদপুর।
ফরিদপুরে "তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত...ছবি-আজকের ফরিদপুর।

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের উদ্যোগে তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সরকারী সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ কাজী মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ইউনেস্কো ক্লাব ফরিদপুর এর ন্যাশনাল কো -অর্ডিনেটর হাবিবুল হায়দার চৌধুরী, মহাসচিব মাহাবুব উদ্দিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা ও যোগাযোগের ক্ষেত্রে নজিরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ গেøাবাল ভিলেজে পরিণত হয়েছে। এতে মানুষ দ্রæত তথ্য ও সংবাদ মিনিটের মধ্যে হাতের মোবাইলে পেয়ে যাচ্ছে। এতে মানুষ দ্রæত তথ্য ও সংবাদ মিনিটের মধ্যে হাতের মোবাইলে পেয়ে যাচ্ছে।

ইউনেস্কো ক্লাবের পুরস্কার প্রদানের মাধ্যমে আগামীতে গণমাধ্যম কর্মীদের পেশার ক্ষেত্রে নিত্য-নূতন প্রতিবেদন তৈরিতে উৎসাহ যোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ফরিদপুরে কর্মরত ১১ জন সাংবাদিককে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা সম্মাননা প্রদান করা হয়।

পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন দৈনিক কালের কন্ঠের প্রতিবেদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, বাংলাদেশ বেতারের ফরিদপুর সংবাদদাতা শফিকুল ইসলাম মনি, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ জাহিদ রিপন, দৈনিক ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস, চ্যানেল আই এর ফরিদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু,

দৈনিক সমকালের ব্যুরো চিফ হাসানুজ্জামান, গাজী টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান তরুণ, সময় টিভির জেলা প্রতিনিধি বিকে শিকদার সজল, এখন টিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান শিপন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION