1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরে ডাক্তারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ

  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৭৬৩ জন পঠিত
ফরিদপুরে ডাক্তারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ
ফরিদপুরে ডাক্তারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক ডাক্তারের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থের বিনিময়ে জখমী সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ করছেন এক ভুক্তভোগী পরিবার। বুধবার (২৫ মে) সকাল ১১ টায় ফরিদপুর জেলা শহরের ঝিলটুলীতে অবস্থিত লা-লীগা ক্যাফে এন্ড পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলন ডেকে সুরুজ্জামান সুরুজ নামে এক ভুক্তভোগী মাহেন্দ্রচালক এ অভিযোগ করেন। সুরুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, কয়েকমাস আগে আমার স্ত্রী সাগরিকা বাদী হয়ে ভাঙ্গা থানায় আসামী লাল মিয়া গংদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে।

মামলা দায়ের করায় আমাকে ধাঁরালো রামদা ও ছেনদা দিয়ে এলোপাতাড়িভাবে আমার মাথায় গুরুতর জখম করে তারা। পরে আমার মাথায় ৬১ টি সেলাই লাগে এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হই। পরে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং দীর্ঘদিন সেখানে চিকিৎসধীন অবস্থায় অবস্থায় থাকতে হয়। পরে, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির ও তার অনুসারীরা আসামীদের সাথে যোগসাজশে চিকিৎসাপত্র যথারীতি অনুসরণ না করে উৎকোচের বিনিময়ে বিবাদীকে খুশি করার জন্য দুর্বল সার্টিফিকেট প্রদান করে। যাহাতে আমি মারাত্মক ধরনের ক্ষতির সম্মুখীন হই।

তাই এই স্বাস্থ্য কর্মকর্তার বিচার দাবী করেন সংবাদ সম্মেলনে। এব্যাপারে অভিযোগ উঠা ডা. মহসিন উদ্দিন ফকির সব অভিযোগ ভিত্তিহীন দাবী করে বলেন, রোগী দেখা, উৎকোচ কিংবা রোগীকে সার্টিফিকেট দেওয়ার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি মহল বিশেষ উদ্যেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এব্যাপারে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, আমরা এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION