1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে জেল হত্যা দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪০৪ জন পঠিত
ফরিদপুরে জেল হত্যা দিবস পালিত
ফরিদপুরে জেল হত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন,

শহর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষে আজ বাদ জোহর চকবাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠান হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION