1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে জাতীয় যুব দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪০২ জন পঠিত
ফরিদপুরে জাতীয় যুব দিবস উদযাপন
ফরিদপুরে জাতীয় যুব দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : “প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য সারাদেশের নেয় আজ ফরিদপুরে নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস ২০২২। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম এর নেতৃত্বে একটি যুব র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

এসময় আরো বক্তব্য রাখেন যুব সংগঠনের প্রতিনিধি রঙির সুতার সভানেত্রী সোনিয়া সুলতানা, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব মহিলা তামান্না মিরা, সফল আত্মকর্মী লতিফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নঈম। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়নের সহকারী পরিচালক জিএম ফারুক। অনুষ্ঠানে ১৭ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ১৭ লক্ষ ৮০ হাজার টাকার যুব লোনের চেক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION