1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৬৬৭ জন পঠিত
ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা
ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা

সালথা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজানের উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ফরিদপুর সাংগঠণিক বিভাগীয় জাকের মঞ্জিল কৈজুরী দরবার শরীফে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী ভূইয়া, সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, জেলা মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান, সকল উপজেলা জাকের পার্টির সভাপতি- সম্পাদক সহ জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজান এর আদর্শের পার্টি। জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান মহোদ্বয় রাত-দিন দেশের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জাকের পার্টি মারামারী-হানাহানি পছন্দ করে না। জাকের পার্টি সব সময় মানবকল্যাণে কাজ করে আসছেন। জাকের পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে জাকের পার্টির নেতাকর্মীদের কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION