1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে চাঁদা দাবি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, আদালতে মামলা  দায়ের

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫৪৯ জন পঠিত
স্টাফ রিপোর্টার :
চাঁদা দাবি, হয়রানিমুলক মামলা ও অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের ইয়াং লাইফ অ্যাসথেটিক অ্যান্ড লেজার সেন্টারের সত্ত্বাধিকারী শান্তা ইসলাম।সোমবার দুপুরে শহরের অনাথের মোড়ে সাঁঝের মায়া ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব শাখায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় শান্তা ইসলাম বলেন, ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়ে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। কিন্তু তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার জন্য নানা ষড়যন্ত্র করছে। তিনি এব্যাপারে প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে, এসব অভিযোগে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে শান্তা ইসলাম বাদি হয়ে সোমবার একটি মামলা দাখিল করেছেন। মামলায় রাসেল (৩৭), তার ভাই সোহেল (২৮), স্ত্রী রুনা লায়লা (৩০) ও রুনার ভাই মাহাদী হাসানকে (২৮) সহ আরো চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানান শান্তার আইনজীবী অ্যাডভোকেট শফিক মুন্সি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION