1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪১২ জন পঠিত
ফরিদপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফরিদপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর -কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সদরের বিভিন্ন প্রাথমিক ও মধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিযোগী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। এর মধ্যে থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাছাই কৃত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, (১৯ ডিসেম্বর) সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা তদন্ত অফিসার গফফার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারর্গিস জাফরী, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। এসময় সুধীজন, বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফরিদপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION